সাম্প্রতিক খবর

খেলা
views

দীর্ঘদিন ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখার পর অবনমন হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এই সুযোগে এক দশকের বেশি সময় পর ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষে উঠল স্পেন। দুই ধাপ নিচে নেমে আর্জেন্টিনা আছে তিনে। এক ধাপ এগিয়ে ২০১৪ সালের পর ফের শীর্ষে ফিরল ‘লা রোজা’ খ্যাত দলটি। এক ধাপ অবনমন হয়েছে ব্রাজিলেরও। তারা নেমে গেছে ছয়ে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফিফার হালনাগাদে শীর্ষ দলের তালিকায় অদলবদল হয়েছে কিছু। দুইয়ে উঠেছে ফ্রান্স। চতুর্থ স্থান আরও মজবুত করেছে ইংল্যান্ড। পঞ্চম স্থানে উঠেছে পর্তুগাল, এক ধাপ নেমে ছয় নম্বরে চলে গেছে ব্রাজিল।

জার্মানি তিন ধাপ নিচে নেমে এখন তারা ১২তম স্থানে। শেষ দুটি বিশ্বকাপ খেলতে না পারা ইতালি আবারও শীর্ষ দশে ফিরেছে। র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে স্লোভাকিয়া। ৫২ থেকে তারা উঠে এসেছে ৪২তম স্থানে।

র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। হাভিয়ের কাবরেরার দল ১৮৪তম স্থানেই রয়েছে। অক্টোবরের ফিফা উইন্ডেতে এশিয়ান কাপে বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে ভালো করলে উন্নতি হওয়ার সুযোগ থাকছে জামাল-হামজাদের সামনে।

সর্বাধিক দেখা খবর