সাম্প্রতিক খবর

খেলা
views

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ২০২৫-২৬ মৌসুমটা বাজে শুরু হয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের। চার ম্যাচের দুটিতেই হার দেখতে হয়েছে তাদের। সবশেষ ম্যাচেও হেরেছে রুবেন আমোরিমের দল। জয়খরা কাটাতে প্রিমিয়ার লিগের ম্যাচে এবার চেলসির মুখোমুখি হচ্ছে ইউনাইটেড। এদিকে চেলসি মৌসুমটা ভালো শুরু করলেও সবশেষ ম্যাচে পয়েন্ট খুইয়েছে। হেরেছে চ্যাম্পিয়নস লিগে। তারাও ফিরতে চায় জয়ের ট্র্যাকে। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১০টায় ইউনাইটেডের ঘরের মাঠে ওল্ড ট্রাফোর্ডে লড়াইয়ে নামবে দুদল।

চেলসির মুখোমুখি হওয়ার আগে আমোরিমের দলের জন্য সুখকর কোনো স্মৃতি নেই। চার মাস আগে সবশেষ দেখায় চেলসির ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে মার্ক কিউকুরেলার গোলে ১-০ ব্যবধানে হেরেছিল তারা। এমনকি নিজেদের সবশেষ ম্যাচে ম্যানচেস্টার ডার্বিতেও নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হতে হয়েছে। সব মিলিয়ে ২০ দলের পয়েন্ট টেবিলে ইউনাইটেডের অবস্থান ১৪!

এদিকে চেলসি দুর্দান্ত মৌসুম শুরু করেছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচের একটিও হারেনি তারা। দুই জয়ের সঙ্গে আছে দুই ড্র। ৮ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের পাঁচে। লিগে নিজেদের শেষ ম্যাচে ব্রেন্টফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এনজো মায়েস্কার দল। চ্যাম্পিয়নস লিগের শুরুর ম্যাচে অবশ্য ৩-১ গোলে হারতে হয়েছে বায়ার্নের বিপক্ষে। হারের এই বৃত্ত থেকে বের হতে প্রিমিয়ার লিগকেই বেছে নিয়েছেন মায়েস্কা। দুদলের জয়ের মিশনে ফেরার ম্যাচে সমর্থকরা উত্তাপে একটা লড়াই দেখবেন বলেই আশা করা যায়।

সর্বাধিক দেখা খবর