সাম্প্রতিক খবর

খেলা
views

এবারের ব্যালন ডি’অর জিতেছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া খেলোয়াড়দের ভোট সংখ্যা প্রকাশ করেছে ব্যালন ডি’অরের প্রবর্তক ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’।

দেম্বেলে র্বোচ্চ এক হাজার ৩৮০ পয়েন্ট পেয়েছেন। ৩২১ পয়েন্ট পিছিয়ে ছিলেন বার্সেলোনা ও স্পেনের উইঙ্গার লামিনে ইয়ামাল (এক হাজার ৫৯ পয়েন্ট)। তৃতীয় পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া পেয়েছেন ৭০৩ পয়েন্ট।

মেয়েদের বিভাগে ব্যালন ডি’অরজয়ী বার্সেলোনা ও স্পেনের মিডফিল্ডার আইতানা বোনমাতি পেয়েছেন সর্বোচ্চ ৫০৬ পয়েন্ট। দ্বিতীয় আর্সেনাল ও স্পেনের মিডফিল্ডার মারিওনা কালদেন্তে পেয়েছেন ৪৭৮ পয়েন্ট। আর্সেনাল ও ইংল্যান্ডের ফরোয়ার্ড অ্যালেসিয়া রুশো ৪২০ পয়েন্ট পেয়ে তৃতীয়।

সর্বাধিক দেখা খবর