সাম্প্রতিক খবর

বিনোদন
views

এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ঈদুল ফিতরে এনটিভিতে নাটকটি প্রচার হবে বলে নিশ্চিত করেছেন এই নির্মাতা।

দীর্ঘ বিরতির পর জিয়াউদ্দিনের নির্দেশনায় কাজ করলেন মোশাররফ করিম। এ তথ্য উল্লেখ করে অভিনেতা বলেন, ‘দীর্ঘদিন পর আলমের নির্দেশনায় অভিনয় করলাম। যে সময়টাতে আলমের নির্দেশনায় সর্বশেষ কাজ করেছি তখন নির্দেশনায় একেবারেই নতুন ছিল। অনেক দিন ধরেই তার ইচ্ছা ছিল আমাকে নিয়ে একটি কাজ করার। কাজ করতে এসে দেখলাম আলম আগের চেয়ে অনেক গোছানো। কাজটা বেশ ভালোই বোঝে। তার গল্প নির্বাচনটাও ভালো।’

সহশিল্পী তানিয়া বৃষ্টির প্রশংসা করে মোশাররফ করিম বলেন, ‘তানিয়া বৃষ্টি অত্যন্ত মেধাবি একজন অভিনেত্রী। আমার সঙ্গে তার বেশ কয়েকটি কাজ হয়েছে। তানিয়া তার অভিনয়ে ভীষণ মনোযোগী এবং তার সেরাটাই সে দেওয়ার চেষ্টা করে। আশা করছি, ‘খুচরা পাপী’ নাটকটি দর্শককে মুগ্ধ করবে।’

তানিয়া বৃষ্টির কাছে মোশাররফ করিম হচ্ছেন অভিনয়ের ‘পাঠশালা’। এ অভিনেত্রীর ভাষায়, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছি প্রত্যেকটি নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পেয়েছি। আমার কাছে তিনি অভিনয়ের পাঠশালা। তার সঙ্গে যতই কাজ করি, ততই আমি আমার নিজেকে সমৃদ্ধ করি। আলম ভাই বেশ গোছানো একজন পরিচালক। কাজটি নিয়ে খুবই আশাবাদী।’

‘খুচরা পাপী’ নাটকে আরো অভিনয় করেছেন- হারুন রশীদ বান্টি, রকি খান, মারিয়া, সীমান্ত, সুমাইয়া মির্জা, জুলফিকার চঞ্চল, ইমরান আজান, সিদ্দিক মাস্টার প্রমুখ।

সর্বাধিক দেখা খবর