রাজধানীর আগারগাঁওয়ে পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের কার্যালয়ে আজ বাংলাদেশ–ডেনমার্কের মধ্যে দ্বিতীয় যৌথ প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত হয়।
সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে এপিএম টার্মিনালস (APMT)-এর স্থানীয় অংশীদার হিসেবে বাংলাদেশী প্রতিষ্ঠান-কে অনুমোদন দেওয়া হয়। এ অনুমোদনকে লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সভায় উভয়পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করে এবং স্বচ্ছতা, দক্ষতা ও উদ্ভাবনভিত্তিক প্রকল্প বাস্তবায়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। বক্তারা বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও শক্তিশালী স্থানীয় অংশীদারিত্বই দীর্ঘমেয়াদে টেকসই বন্দর পরিচালনার জন্য অপরিহার্য।
বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান নির্বাহী কর্মকর্তা, পিপিপি কর্তৃপক্ষ (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মোহাম্মদ ইউসুফ, সিনিয়র সচিব, নৌপরিবহন মন্ত্রণালয় রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি, চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ডেনমার্কের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লিনা গান্দলোসে হ্যানসেন, স্টেট সেক্রেটারি ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডেনমার্ক ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, রাষ্ট্রদূত, ডেনমার্ক দূতাবাস ভাস্কর সেনগুপ্ত, হেড অব ইনভেস্টমেন্টস – ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা, এপিএম টার্মিনালস পিটার বাস ব্রেডিয়াস, হেড অব ইনভেস্টমেন্টস – ইউরোপ, এপিএম টার্মিনালস খালিদ মুস্তাফিজ গাফফার, কান্ট্রি ডিরেক্টর – পাবলিক অ্যাফেয়ার্স, মের্স্ক বাংলাদেশ প্রধান উপদেষ্টার কার্যালয়, পিপিপি কর্তৃপক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় বক্তারা উল্লেখ করেন, লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প চালু হলে দেশের বন্দর সক্ষমতা বাড়বে, আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা জোরদার হবে এবং বৈশ্বিক মানদণ্ডে দক্ষ ও পরিবেশবান্ধব বন্দর পরিচালনা সম্ভব হবে।
সভা শেষে উভয়পক্ষ দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং বাংলাদেশ–ডেনমার্ক অংশীদারিত্বকে টেকসই পিপিপি সহযোগিতার একটি উদাহরণ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে।
বিশ্ব
ব্রিটেনের রাজা ক্যানসারে আক্রান্ত 02-02-2024বিনোদন
নতুন গানে ইভা রহমান 31-01-2024স্বাস্থ্য
আরও ৫১ জনের করোনা শনাক্ত 03-02-2024বাংলাদেশ
পঞ্চগড়ে দিনে তাপমাত্রা বাড়লেও রাতে অনুভূত হচ্ছে শীত 02-02-2024