আদালত সূত্রে জানা যায়, রিমান্ড শেষে অপূর্ব পালকে আদালতে হাজির করা হয়। এ সময় সে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে মামলার তদন্ত কর্মকর্তা চাঁদ মিয়া তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিত অপূর্ব'র জবানবন্দি রেকর্ড করেন বিচারক।
এর আগে গত ১৪ অক্টোবর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার আগে গত ৪ অক্টোবর রাতে কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেসবে অপূর্ব পাল কোরআন অবমাননা করেছেন বলে বিভিন্ন পোস্টে অভিযোগ তোলা হয়।
ওই শিক্ষার্থীর ফেসবুক পোস্ট শেয়ার করে তাকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়। এর মধ্যেই রাতে অপূর্ব পালের বাসার সামনে জড়ো হয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ওই শিক্ষার্থীকে হেফাজতে নেয় চেষ্টা ভাটারা থানা পুলিশ।
এ ঘটনায় ৫ অক্টোবর ভাটারা থানার উপপরিদর্শক হাসমত আলী বাদী হয়ে একটি মামলা করেন। পরদিন ৬ অক্টোবর এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে অপূর্বকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
স্বাস্থ্য
আরও ৫১ জনের করোনা শনাক্ত 03-02-2024বিনোদন
নতুন গানে ইভা রহমান 31-01-2024বিশ্ব
ব্রিটেনের রাজা ক্যানসারে আক্রান্ত 02-02-2024বাংলাদেশ
পঞ্চগড়ে দিনে তাপমাত্রা বাড়লেও রাতে অনুভূত হচ্ছে শীত 02-02-2024